মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে মালদায় অনুষ্ঠিত হল চুনো পুঁটি উৎসব। এদিনের উৎসবের সূচনা করেন রাজ্য সরকারে মৎসমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধীপতি সরলা মুরমু, জেলা শাসক কৌশিক ভট্টাচার্য পুলিশ সুপার অর্ণব ঘোষ সহ অন্যান্যরা।
মৎসমন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, এই ধরনের উৎসবের ফলে জেলার মৎসজীবিরা উৎসাহিত হবে। পাশাপাশি বাঙালী মৎস্য প্রেমীরাও। তারা মাছ খেতে ভালো বাসে। তাই যে সমস্ত মাছ বিলুপ্তির পথে চলে যাচ্ছে সেই সমস্ত মাছকে ফিরিয়ে আনার উদ্যোগ শুরু হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে জেলায় জেলায় এই কাজ করা হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/OKnCzXDSJFg
মালদা